বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৪ জুলাই ২০২৬, ০১:১৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:১৬

ভারতের পশ্চিমবঙ্গের মালদায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পে এক জওয়ানের এলোপাতাড়ি গুলিতে দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মালদার বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের সদর দফতরে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবল শিবম কুমার মিশ্রার বিরুদ্ধে আগের একটি অভিযোগে কোর্ট-মার্শাল চলছিল। তাকে হেফাজতে রাখা হয়েছিল। এ সময় তিনি এক প্রহরীর কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল ছিনিয়ে নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।

ঘটনাস্থলেই কনস্টেবল বিকাশ শর্মা ও কনস্টেবল সুরজ সিং নিহত হন। আহত হন হেড কনস্টেবল মুকেশ কুমার।

পরে অন্য জওয়ানরা অভিযুক্তকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করেন। আহত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত মানসিক চাপে ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ ছিল। সেই অভিযোগেই তার বিরুদ্ধে কোর্ট-মার্শাল চলছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

/এম/
সম্পর্কিত
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
যন্তর মন্তরে বন্ধ মোবাইল ইন্টারনেট
দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট
সর্বশেষ খবর
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন