বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ হলে প্রভোস্ট-সহকারী প্রভোস্ট পদে নতুন নিয়োগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ০৬:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৫৩



বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে নতুন করে প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এদের মধ্যে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান শেখ রেহানা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। এই হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা নাসরিন, আইআর বিভাগের প্রভাষক মাহাবুব উদ্দিন ও মার্কেটিং বিভাগের প্রভাষক ইসরাত জাহান।

স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। সহকারী প্রভোস্ট হয়েছেন আইআর বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন ও সিএসই বিভাগের প্রভাষক মো. মর্তুজা আহমেদ।

শেখ রাসেল হলের প্রভোস্ট নিযুক্ত হয়েছেন এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া। সহকারী প্রভোস্ট হয়েছেন ট্রিপল-ই বিভাগের প্রভাষক শিহাব আহম্মেদ ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. হাসেম রেজা।

বিজয় দিবস হলের প্রভোস্ট হয়েছেন এসিসিই বিভাগের প্রভাষক মো. মোসাদ্দেক হোসেন। সহকারী প্রভোস্ট হয়েছেন, ট্রিপল-ই বিভাগের প্রভাষক পার্থ প্রতিম সরকার।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হয়েছেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং সহকারী প্রভোস্ট হয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক শারমিন ইসলাম।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক আন্দোলনের মুখে ১৮ সেপ্টেম্বর প্রশাসন তার বহিষ্কারাদেশ তুলে নিতে বাধ্য হয়। ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেন। টানা ১২ দিনের আন্দোলনের মুখে ৩০ সেপ্টেম্বর ভিসি ড. খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের