রাজবাড়ীতে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ০৯:২৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৪৪

গ্রেফতার যুবলীগ নেতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার (৪৫) হত্যা মামলার প্রধান আসামি যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গোয়ালন্দের  দেবগ্রাম ইউনিয়নের কুমড়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার  করা হয়। ফরিদপুর র‌্যাব কার্যালয় থেকে যুবলীগ নেতাকে  গ্রেফতারের বিষয়টি জানিয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে গোয়ালন্দের দেবগ্রাম স্যাটালাইট স্কুল প্রাঙ্গণে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও সাবেক চেয়ারম্যান আতর আলীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক রেজাউলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার দেবাশীষ জানান, পল্লী চিকিৎসক হত্যা মামলার প্রধান আসামি  যুবলীগের নেতা নজরুলকে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম