হাত-পা বেঁধে নদীতে ফেলে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১২:০৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:১০

লাশ

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহ আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোহালা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সিন্দিয়াঘাট বাজারে সাবেক চেয়ারম্যান লিটন বয়াতির ও বর্তমান চেয়ারম্যান সফিকুল আলম মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। আহতদের নিকটতম মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় । দুপুরে দিকে শাহ আলাম রাজৈর হাসপাতালে ভর্তি আহত চাচাতো বোন মিনাকে দেখে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোজা-খুঁজির পর এলাকাবাসী রাত পৌনে ৮টার  দিকে হাত-পা বাঁধা অব্স্থায় শাহ আলমকে কুমার নদে দেখে। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাজৈর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, ‘হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (পুলিশ কর্মকর্তা) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের