বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৫:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৫:৩৫

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় ম্যানেজমেন্ট বিভাগের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, তারা সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নির্দেশে বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- শেখ রাফিজ, নুরুদ্দীন নাহিদ, ইসমাইল হোসেন রিয়াদ, রাহাত এবং মিশন। তারা সবাই ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
অবস্থান কর্মসূচী পালনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী সাবেক উপাচার্যের আস্থাভাজন ছিল। তারা বিভিন্ন সময় উপাচার্যের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করতো। তারা ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সালমান রহমানকে নির্যাতন, ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি শামস জেবিনের ওপর হামলা ও ২১ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি যুক্ত ছিল।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের