সোনারগাঁওয়ে ডাকাতি মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১১:১৪আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১১:১৫

হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী ইউনিয়ন পরিষদ সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুকে ডাকাতি মামলায় গ্রেফাতার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার (ওসি ) মনিরুজ্জামান । তিনি বলেন, তার বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে । তাকে সোমবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের ওয়াদুদ বেপারীর ছেলে ও বারদী পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, হাবিবুর গত ২০ বছর ধরে ডাকাতি করে আসছে। তার অত্যাচারে বারদী ইউনিয়নের পাইকপাড়া, গোলায়পাড়া,মান্দারপাড়া, মসলেন্দপুর, নাকুরিয়াহাটি, চেঙ্গাকান্দি, নুনেরটেক, আলগীরচর, দলরদী, শেখেরচরের গ্রামের লোকজন অতিষ্ঠ। স্থানীয় মোতালেব, নূর আমিন, কবীর, সামি আক্তার, শাহাজালাল, ডালিম, নূর মোহাম্মদ, দীন ইসলাম, ফালান মিয়াসহ ১৫/২০ জনের বাহিনী নিয়ে তিন ডাকাতি কর্মকাণ্ড করে।
এলাকাবাসীর আরও অভিযোগ, হাবিবুরের বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। সে এই অস্ত্র নিয়ে এলাকা মহড়া দেয়। সবসময় এলাকাবাসী তার আতঙ্কে থাকে।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক চিকিৎসার কারণে ভারতে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যান। এ দায়িত্ব পাওয়ার পর থেকে হাবিবুর প্রতিদিন ইউনিয়ন পরিষদে বসছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের