মেঘনায় বাল্কহেড ডুবে নিখোঁজ ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৩:৫৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৪:০৪

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ কীর্তনখোলার ধাক্কায় বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) ভোরে গজারিয়ার মেঘনা ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। 
গজারিয়া নৌ-পুলিশ ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, ইমদাদ (৪০) ও আসলাম (২৬)।
গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ জানান, দুর্ঘটনা কবলিত বাল্কহেডটি চাঁদপুর বালুমহাল থেকে বালু বোঝাই করে নিয়ে যাচ্ছিল। এর আগে আইন অমান্য করে রাতে বাল্কহেড চালানোর সময় শনিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮টি বাল্কহেড আটক করা হয়। আটক বাল্কহেডগুলো গজারিয়া ঘাট সংলগ্ন তীরে নোঙর করে রাখা হয়। ভোরের দিকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কীর্তনখোলা কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেডটিকে ধাক্কা দিলে চার শ্রমিক পানিতে পড়ে যায়। এর মধ্যে এক শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও তিন শ্রমিক নিখোঁজ হয়। যাত্রীবাহী লঞ্চটি ঘটনার পর দ্রুত সদরঘাট চলে যায়। তবে যাত্রীবাহী লঞ্চের মালিক ও মাস্টারকে ঢাকার সদরঘাট থেকে আটক করেছে কোষ্টগার্ড। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি