ধলেশ্বরীর মোহনায় লঞ্চ দুর্ঘটনা তদন্তে কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮

নদীতে তল্লাশি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ সীমান্তবর্তী ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা) সাইফুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সদরঘাট নদীবন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন এ তথ্য জানান।

উল্লেখ্য, শক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মধ্যবর্তী চরকিশোরগঞ্জের কাছে ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হন। তাদের রাজধানীর সদরঘাট সংলগ্ন মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জের গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েছেন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে নদীতে কাউকে পাওয়া যায়নি। কোনও যাত্রীর স্বজন নিখোঁজের দাবি করেননি।

আরও পড়ুন...

ধলেশ্বরীর মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের