দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ০১:৪৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:০৬

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে।’
‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে বিজয় মেলা। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বাধীনতাবিরোধী আলশামস, আলবদরসহ যুদ্ধাপরাধীদের বিচার করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখানও দেশের বাইরে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর এটাই হবে এই বিজয় মাসের মূলমন্ত্র।’
এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেলা কমিটির চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মেলার সদস্য সচিব জেলা আওয়ালীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী