কাজে ফিরলেন নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা

নরসিংদী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৪:০৪

কাজে ফিরেছেন পাটকল শ্রমিকরা

সারাদেশে অন্যান্য পাটকল শ্রমিকদের মতো নরসিংদী সদরের ইউএমসি (ইউনাইটেড, মেঘনা, চাঁদপুর) জুট মিল শ্রমিকরাও কাজে ফিরেছেন। তারা কেন্দ্রিয় সংগ্রাম পরিষদের নির্দেশে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন।  শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি স্থগিত করার পর শ্রমিকরা কারখানায় গিয়ে কাজ শুরু করেন।

ইউএমসি জুটমিল শ্রমিক কর্মচারি ইউনিয়ন, নরসিংদীর সভাপতি মো. সফিকুল ইসলাম মোল্লা জানান, চারদিনের অব্যাহত অনশনের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসে এবং বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস কথা বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। সকাল ১০টা থেকে শ্রমিকরা স্ব স্ব বিভাগে গিয়ে কাজে যোগ দিয়েছেন। মিলের উৎপাদন শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

তিনি আরও জানান,  আগামী রবিবার বিজেএমসির সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তে দাবি মানার বিষয়ে যদি আশাব্যঞ্জক খবর না আসে, তা হলে পরবর্তীতে আবারও আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে পলাশ উপজেলার ‘বাংলাদেশ জুটমিল’ এর শ্রমিকরা এ আন্দোলনে অংশ নেননি। কারণ বাংলাদেশ জুটমিলে দীর্ঘদিন ধরে সিবিএ’র কোনও কমিটি নেই।  শ্রমিকলীগ এখানে কর্তৃত্ব করে তাই এ জুটমিলের শ্রমিকরা বড় কোনও আন্দোলনে অংশ নেন না। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী