কালিয়াকৈরে শিশুর গলা কাটা লাশ উদ্ধার, সৎ বাবা পলাতক

গাজীপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৩

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে স্বর্ণা আক্তার (১০) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর দক্ষিণ আহম্মদনগর এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত সৎ বাবা মশিউর রহমান শিশুটিকে হত্যা করেছে।

নিহত শিশু স্বর্ণা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর কাচিয়াহাট এলাকার মজির আলীর মেয়ে। সে কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকার আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত ঘাতক সৎ বাবা মশিউর রহমান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর কাচিয়াহাট এলাকার মৃত কালাতছিরের ছেলে। ঘটনার পর থেকে মশিউর পলাতক রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, স্বর্ণার মা রুপালী বেগম তিন সন্তানের জনক মশিউর রহমানকে বিয়ে করে। বিয়ের পর সৎ বাবা ও নিজের মায়ের সঙ্গে স্বর্ণা ও তার বড় ভাই রুবেল কালিয়াকৈরের সাহাজ উদ্দিনের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তার মা রুপালী ও বড় ভাই স্থানীয় পোশাক কারখানায় কাজ করে। সৎ বাবা মশিউর কোনো কাজকর্ম না করে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে পরিবারে কলহ লেগে থাকতো।

ওসি জানান, বৃহস্পতিবার ভোরে স্বর্ণার মা ও সৎ বাবার মধ্যে ঝগড়া হয়। সকালে মা ও বড় ভাই কারখানায় কাজে চলে যান। এলাকাবাসী ও পাশের ভাড়াটিয়ারা বিকেল ৫টার দিকে তাদের ঘরের পাশের খালি কক্ষে স্বর্ণার গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ৭টার দিকে কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ি পুলিশ দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আলমগীর হোসেন মজুমদার জানান,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সৎ বাবা ধারালো চাকু দিয়ে তার শিশু মেয়েকে গলা কেটে হত্যা করেছে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ