খেলার সময় ব্যাট ভেঙে ঘাড়ে আঘাত, প্রাণ গেলো স্কুলছাত্রের

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২০, ১৯:১২আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:১৬

1খেলার সময় ব্যাট ভেঙে ঘাড়ে আঘাত, প্রাণ গেলো স্কুলছাত্রের

টাঙ্গাইলের নাগরপুরে ক্রিকেট খেলার সময় বন্ধুর হাত থেকে ব্যাট ভেঙে গিয়ে ঘাড়ে আঘাত লেগে সাইম রবিন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার শাখাইল পূর্বপাড়া খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত রবিন ওই গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রবিন এলাকার বন্ধুদের নিয়ে বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শুরুর আগে অনুশীলন করার এক পর্যায়ে একই গ্রামের শামসুল হকের ছেলে আসাদের হাতে থাকা ক্রিকেট ব্যাটের হাতল ভেঙে গিয়ে রবিনের ঘাড়ে লাগে। সেখানেই মাটিয়ে লুটিয়ে পড়ে রবিন। বন্ধুরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার অনুশীলনের সময় অপর খেলোয়াড়ের হাত থেকে ব্যাট ভেঙে গিয়ে রবিনের শরীরে আঘাত লাগে। পরে তার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের