মেডিক্যালের শিক্ষার্থীদের জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৫:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:০৪

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘জনগণের কাছে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিক্যাল কলেজ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশুনার ব্যয় নির্বাহ করা হচ্ছে। শিক্ষার্থীদের সেবার মন-মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।’

শুক্রবার (২৪ জানুয়ারি) মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অ্যাকাডেমি ভবন, হলের উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে হাসপাতালগুলোয় পাবলিক টয়েলেট নির্মাণ করা হবে। পুরনো ৮টি মেডিক্যাল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

এর আগে মন্ত্রী কর্নেল মালেক মেডিক্যাল কলেজের একাডেমি ভবন ও  পৃথক দু’টি হলের উদ্বোধন করেন। এতে মেডিক্যাল কলেজের নিজস্ব ক্যাম্পাসের যাত্রা শুরু হলো।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি