চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৪

নারায়ণগঞ্জ রূপগঞ্জে চালক সোবহান মিয়ার (২৫) গলা কেটে তার ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভুলতা মুড়াপাড়া সড়কের মাঝিপাড়া ডেঙ্গার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

চালক সোবহান মিয়ার বড় ভাই আমান উল্লাহ জানান, মুড়াপাড়া সিএনজি স্টেশন থেকে যাত্রীবেশে চার জন ছিনতাইকারী ভুলতা বাজারে যাওয়ার উদ্দেশ্যে সোবহান মিয়ার ইজিবাইকে ভাড়া করে। পরে ইজিবাইকটি ডেঙ্গার বাড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা সোবহান মিয়ার গলায় ধারোলো ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতে সোবহান মিয়ার গলার অর্ধেক অংশ কেটে যায়। পরে ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া দেয়। পরে তারা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা সোবহান মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে আল-রাফি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোবহান মিয়া ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারী চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী