ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২০

Narayanjang

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে না নেওয়ায়  বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও  লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার পাড়াগাঁও ঠাকুরবাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীর  বাবা জানান, চলতি মাসের ১০ ফেব্রুয়ারি বিকেলে পাড়াগাঁও ঠাকুরবাড়িরটেক এলাকার একটি ফুলের বাগানে তার মেয়ে ঘুরতে যায়। এ সময় ঠাকুরবাড়ির টেক এলাকার সুরুজ আলী ভুঁইয়ার পুত্র বখাটে সবুজ, খোরশেদ আলমের পুত্র মহিউদ্দিন, মানিক মিয়ার পুত্র শহিদ, রহিজ উদ্দিনের পুত্র মাদক সম্রাট আকাশ মিলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত সবুজ ও মহিউদ্দিনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে আকাশের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট করে। পরে খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই  শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজহার আলী বলেন,  হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমআর/

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম