পোশাককর্মী স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৯

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে সাথী আক্তার টুম্পা (২২) নামে এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রকি হোসেনের (২৬) বিরুদ্ধে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি)সকালে উপজেলার ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, টুম্পা পাবনার ঈশ্বরদী উপজেলার কলোনি বাজার এলাকার আব্দুল মান্নানের মেয়ে এবং অভিযুক্ত রকির বাড়ি পাবনা সদরের পাঁচবিবি এলাকায়। তারা গত তিন সপ্তাহ আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার শেখ জালাল উদ্দিনের বাড়ি ভাড়া নেন। তাদের ১৭ মাস বয়সী এক সন্তান রয়েছে।

ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার সকালে রকি ও টুম্পার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ঘরের দরজা আটকে উচ্চস্বরে গান বাজাতে থাকে রকি। এ সময় টুম্পার মাথা ও শরীরে ছুরিকাঘাত করে আহত করা হয়। তার চিৎকারে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারা রক্তাক্ত টুম্পাকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ৯৯৯-এ কল করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি