পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো ভাইবোনের। তারা হলো ফাতেমা খাতুন (১১) ও শাহাদাত হোসেন (৮)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকায় এ ঘটনা ঘটে।

তারা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গাওচুলকা গ্রামের সোবাহান আলীর সন্তান। তাদের বাবা পেশায় দিনমজুর।

মা সাফিয়া বেগম বলেন, ‘দুপুরে ভাড়া বাসার কাছের একটি পুকুরে বড় মেয়ে ফাতেমা ও মেজো ছেলে শাহাদাত গোসল করতে যায়। কিছুক্ষণ পরে গিয়ে পুকুরে তাদের ভাসতে দেখি।’

পরে সাফিয়ার চিৎকার শুনে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, চলতি মাসের ১১ ফেব্রুয়ারি ছেলে ও মেয়েসহ লালমনিরহাট থেকে কাজের উদ্দেশ্যে মানিকগঞ্জে আসেন সোবাহান মিয়া। তারা সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার ছুবুল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, তিনি এখনও বিষয়টি জানেন না।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম