সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গোপালগঞ্জের আরও ৩ করোনা রোগী

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৬:৩৪আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৬:৩৬

গোপালগঞ্জ গোপালগঞ্জে আরও ৩ করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১২ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন নারীসহ ৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত গোপালগঞ্জে ডাক্তার, নার্সসহ মোট ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলায় প্রথম করোনা রোগী টুঙ্গিপাড়া উপজেলার এক দম্পতি ও মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্যসহ মোট ১২জন সুস্থ হন। পরে তাদেরকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়িতে পাঠানো হয়। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত বাকি ৩০ জনকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন আরও বলেন, করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন স্থানে তিন নারীসহ ৬ জন মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের করোনা নেগেটিভ বলে রিপোর্ট আসে।

/এমআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের