গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৪ মে ২০২০, ১৮:০৬আপডেট : ২৪ মে ২০২০, ১৮:০৯

করোনাভাইরাস গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড (শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দক্ষিণ কোরিয়া ফেরত ফারুক হোসেন (৫০) নাকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফারুক কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার স্থানীয় দুলাল মিয়ার ছেলে। এ নিয়ে গাজীপুরে ৪ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাজীপুরের সিভিল সার্জন ডা: খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, বিদেশফেরত ওই রোগী ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার রাত ১০টার দিকে সেখান থেকে তিনি সে গাজীপুরের কোভিড হাসাপাতালে ভর্তি হন। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই রোগী মারা যায়।
গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের কন্ট্রোলরুমে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিন্দু গোপ জানান, হাসপাতালে এই প্রথম চিকিৎসাধীন অবস্থায় কোনও করোনা রোগী মারা গেলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি