নির্বাহী ম্যাজিস্ট্রেট-চিকিৎসক-সাংবাদিকসহ আরও ৭৮ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ২০:৪৩আপডেট : ১০ জুলাই ২০২০, ২০:৪৩

মানিকগঞ্জ মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। শুক্রবার (১০ জুলাই) সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪০ জন রয়েছেন। তাদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক, একজন সাংবাদিক, তিন জন নার্স এবং একজন ফার্মাসিস্ট রয়েছেন। এছাড়া নতুন সংক্রমিতদের মধ্যে সিঙ্গাইর উপজেলা ৯ জন, ঘিওরে ছয় জন, শিবালয়ে আট জন, হরিরামপুরে দুই জন, দৌলতপুরে সাত জন ও সাটুরিয়ায় ছয় জন রয়েছেন।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট সংক্রমিত ৭০৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫২৭ জন। বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত ১৮২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আট জন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং ১৭৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, 'মানিকগঞ্জে কোভিড-১৯ এ সংক্রমিত ব্যক্তিদের প্রতি চার জনের একজন করে সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগের সংক্রমণ থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি