দেয়াল টপকাতে গিয়ে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ০৫:০৯আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৫:২৬

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে দেয়াল টপকাতে গিয়ে নিরাপত্তা বেষ্টনির লোহার রড বুকের ভেতর ঢুকে আলাউদ্দিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আলাউদ্দিন একরামপুর ইস্পাহানী এলাকার কাবিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলাউদ্দিন রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তার হাত পিছলে দেয়ালের লোহার রডের ওপর গিয়ে পড়লে একটি রড বুকের বাম পাশে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, লোহার রডটি বুকের বাম পাশে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ নেই। তাই বিনা ময়নাতদন্তেই আলাউদ্দিনের লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে যান। আলাউদ্দিন স্থানীয় ইস্পাহানী ঘাটের নৌকার হেলপার হিসেবে কাজ করতো।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
তীব্র পানির সংকটে ইসরায়েল
তীব্র পানির সংকটে ইসরায়েল
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী