ডা. মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

ঢাবি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৪:২২ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৪:২২

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তার সমাধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় ডা. মিলনের সমাধিতে এবং সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কমিটি ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শহীদ ডা. মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল। গণতন্ত্র কখনও আপসের বিষয় নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন— ডা. মিলনের আত্মত্যাগ সেই বার্তাই দেয়।

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পরবর্তী সময়ে অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। তার আত্মত্যাগ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তার মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

/আরকে/
সম্পর্কিত
ছাত্রদলের মিছিল দেখে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, এরপর যা ঘটলো 
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
ছাত্রদল নেতা হত্যায় সেই আমেরিকা প্রবাসীর শপিংমলের ম্যানেজারের রিমান্ড আবেদন
সর্বশেষ খবর
চীনে আবিষ্কৃত হলো সর্ববৃহৎ স্বর্ণের খনি
চীনে আবিষ্কৃত হলো সর্ববৃহৎ স্বর্ণের খনি
মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ২০২৬ পরবর্তী সংকট
নব্য-উদারনৈতিক আইনি বৈধতা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ২০২৬ পরবর্তী সংকট
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের