জাটকা বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৪

মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) অভিযান চালিয়ে ১০০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেলিম আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ অন্যরা। পরে জব্দ করা ১০০ কেজি জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বাজারে এসব জাটকা আসার উৎস অর্থাৎ নদ-নদীতে জাটকা শিকার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা