মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি 
২৩ জানুয়ারি ২০২১, ১৬:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৫৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১নং বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রেজাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার দুপুরে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার  সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় বলে জানান তিনি। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু কাজী রেজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে হরিরামপুর থানায় দায়েরকৃত ফৌজদারী মামলা নং-০৬, তারিখ: ০৮/০৪/২০১৮, মামলা নং-১৯, তারিখ: ২৮/০৫/২০১৮ এবং মামলা নং-০৬, তারিখ: ১৭/১১/২০১৫ রুজু হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

সেহেতু কাজী রেজা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বহিষ্কার করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, বাল্লা ইউপি চেয়ারম্যানকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না বলে আগামী ১০ কার্য দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের