সড়কে এক ভাই নিহত অপর ভাই আহত, প্রতিবাদে ট্রাকে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২২:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৪৪

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মাহি (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের বড় ভাই জামিল (২৫) গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা বিক্ষুব্ধ জনতা এর প্রতিবাদে ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

হতাহতরা উপজেলার সদরের সাতুটিয়া এলাকার দেলোয়ার হোসনের ছেলে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল যোগে তারা দুইজন কালিহাতীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন মোড়ের লিংক রোড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় একজন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় তার বড় ভাই আহত হন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ট্রাকের চালক বা হেলপারকে দেখা যায়নি।’

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী