টাঙ্গাইল বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০

টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি একটি মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শফিকুরের আইনজীবী মো. শাহজাহান কবির জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর শহরের শামসুল হক গেইটের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় শফিককে ৪৩নং আসামি করা হয়। শফিক রবিবার আদালতে হাজির হলে বিচারক মোছা. মুনিরা সুলতানা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় শফিককে জড়ানো হয়েছে। শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম