‘আওয়ামী লীগের সঙ্গে থাকতে হলে ত্যাগী নেতা হতে হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মাদ ফারুক খান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। জন্মলগ্ন থেকেই এ দলের নেতারা সবোর্চ্চ ত্যাগ করে এসেছেন। জীবনের সর্বোস্ব বিলিয়ে দিয়ে দলের সঙ্গে কাজ করে গেছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি ভোগের রাজনীতি নয়, ত্যাগের রাজনীতি। আমরা তাদের দল থেকে সরিয়ে দেবো, যারা দলের সঙ্গে বেইমানি করবে বা বিগত দিনে করেছে। আওয়ামী লীগের সঙ্গে খাকতে হলে ত্যাগী হতে হবে।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মাদ ফারুক খান বলেন, ‘মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম মডেল। তিনি বাংলাদেশের জনগণকে বিনামূল্যে করোনা টিকা প্রদান করছেন। আওয়ামী লীগ সরকার দেশ সুন্দরভাবে, পরিকল্পনা মাফিক পরিচালনা করে যাচ্ছে। স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের উন্নয়ন করে যাচ্ছেন। দেশের মানুষের আয় বৃদ্ধিসহ দেশ উন্নত হচ্ছে।’

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী