জাবিতে সব ধরনের পরীক্ষা স্থগিত

জাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সান্ধ্যকালীন কোর্স সমূহেরও সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে আবাসিক হল ও ক্যাম্পাসে অবস্থান ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অবস্থান ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন হলের প্রভোস্টরা।

আরও পড়ুন:
জাবি-ইবিতে অসন্তোষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান