রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ২৩:২৯আপডেট : ০৪ মার্চ ২০২১, ২৩:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছর বয়সী শারিরীক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতে শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহারের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু তার চাচাতো বোনের সঙ্গে বাড়ির পাশে খেলতে গেলে একই এলাকার মৃত আমিরউদ্দিনের ছেলে বিল্লাল কাজী (৬৫) তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বৃদ্ধ পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাতেই বিল্লাল কাজীকে গ্রেফতার করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী