প্রাইভেটকার থেকে উড়ে যাওয়া পাখি ধরতে ফায়ার সার্ভিসের অভিযান

মানিকগঞ্জ  প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ২০:৩২আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৩২

প্রাইভেটকার থেকে উড়ে যাওয়া পোষা পাখি ধরতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের একদল কর্মী। ঘন্টাখানেক প্রচেষ্টার পর পাখিটি উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান জানান, তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী অভিযানে পাখিটি ধরতে সক্ষম হয়। পরে পাখির মালিকের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় মধুমতি সিএনজি স্টেশনে একটি প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় জানালার ফাঁক দিয়ে হঠাৎই বিদেশি কোকাকিল পাখিটি উড়ে চলে যায়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকার যোগে ঝিনাইদহ যাচ্ছিলেন গৃহবধূ আশিকি। তার সঙ্গে ছিল কোকাকিল নামে এক ছোট্ট বিদেশি পাখি। পথে মধুমতি সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য গেলে জানালা দিয়ে পাখিটি উড়ে যায়। ছোট আকারের পাখিটি গিয়ে বসে গাছের মগডালে। যানবাহনের হর্ন ও শব্দে পাখিটি ঘুরতে থাকে এ ডাল থেকে ও ডালে।

এসময় গৃহবধূ অশিকি কান্নায় ভেঙে পড়েন। প্রথমে স্থানীয়রা পাখিটি উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু তাতে ব্যর্থ হয়ে সহযোগিতা চাওয়া হয় ফায়ার সার্ভিসের। পরে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

ঘিওর ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার ফজলুর রহমান জানান, স্থানীয় ছাত্রলীগ নেতাদের বিশেষ অনুরোধে পোষা বিদেশি পাখিটি উদ্ধার করা হয়।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম