কাশিমপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ০৯:৪৭আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০৯:৪৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারারক্ষী পিন্টু মিয়াকে ৩২৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক তথ্য নিশ্চিত করেছেন।

পিন্টু মিয়া ঢাকার ধামরাই উপজেলার গারাইল গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, পিন্টু মিয়া তিন বছর ধরে এ কারাগারে কারারক্ষী পদে চাকরি করছেন। এর আগে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ছিলেন। হাইসিকিউরিটি কারাগারে থাকাকালেও পিন্টু মিয়া গাঁজা সরবরাহের অভিযোগে একবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বৃহস্পতিবার রাতেই তাকে আটক করে কোনাবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

ওসি আবু সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাত ৮টায় দিকে পিন্টু মিয়া কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ঢুকতে যায়। এসময় সেখানে দায়িত্বরত কারারক্ষী আতিকুর রহমানের কাছে পিন্টুর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। রাত ১১টায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত