প্রেমিকের সঙ্গে বিয়েতে আপত্তি, কলেজছাত্রীর আত্মহত্যা!

ফরিদপুর সংবাদদাতা
৩০ এপ্রিল ২০২১, ২২:২৯আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২২:২৯

ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত ছাত্রীর নাম আরজিনা আক্তার বৃষ্টি (২০)। সে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের খোকন মোল্যার মেয়ে।

নিহতের আত্মীয় রিপন মোল্যা জানান, আরজিনা পার্শ্ববর্তী উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। কয়েকদিন আগে তার বিয়ের নিয়ে পারিবারিকভাবে কথাবার্তা হচ্ছিলো। কিন্তু বাবা-মা তার পছন্দের ছেলেকে (প্রেমিক) অগ্রাহ্য করে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে চাপ দেন। এনিয়ে বুধবার রাতে বাবা-মায়ের সঙ্গে আরজিনার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বসতঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় সে। পরিবারের লোকেরা টের পেয়ে আরজিনাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সরোয়ার হোসেন খান বলেন, মেয়েটিকে যখন হাসপাতালে আনা হয় তখন আমরা তাকে মৃত হিসেবে পাই।

এ বিষয়ে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে এবং আত্মহত্যার বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

/এনএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি