র‌্যাবের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২১, ২২:৪৯আপডেট : ১১ মে ২০২১, ২৩:১৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১১ নারায়ণগঞ্জ শহরের ৩শ’ দুস্থ  পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল মাঠে তাদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ র‌্যাব ১১ এর সিও লে. কর্নেল সাইফুল আলম।

সাইফুল আলম বলেন, ‘র‌্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি কোভিডের এই দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।’  তিনি বলেন, ‘এই ঈদের সময় যাতে কিছু মানুষ হাসি মুখে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য র‌্যাবের পক্ষ থেকে উপহারসামগ্রী নিয়ে আপনাদের পাশে এসেছি। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব ১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, র‌্যাব ১১ এর কর্মকর্তা মো. হাসান, র‌্যাব কালীবাজার ক্যাম্পের কমান্ডার সম্রাট, নারায়ণগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ বাবুসহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের