বাজিতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২১, ২১:০৩আপডেট : ০৭ জুন ২০২১, ২১:০৩

কিশোরগঞ্জের বাজিতপুরে দিলালপুর ইউনিয়নের দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মুজিবুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার (৭ জুন) বিকাল ৫টায় বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান একই গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে ।

পুলিশ জানায়, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফির পক্ষের মুজিবুর নামে একজন প্রাণ হারান।

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম