বাবার জন্মের সাড়ে চার বছর আগে ছেলের জন্ম!

ফরিদপুর সংবাদদাতা
১০ জুন ২০২১, ১৮:০১আপডেট : ১০ জুন ২০২১, ১৮:০১

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার জন্মের সাড়ে চার বছর আগে ছেলের জন্মের ঘটনা ঘটেছে, তবে বাস্তবে নয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্ম তারিখে এমন কাণ্ড ঘটেছে। পরিচয়পত্র অনুযায়ী উপজেলা সদরের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইবাদত বিশ্বাসের জন্মের সাড়ে চার বছর আগে ছেলে মোক্তার বিশ্বাসের জন্ম হয়েছে।

জানা যায়, মোক্তার বিশ্বাসের এনআইডি নম্বর অনুযায়ী দেখা যায় তার জন্ম ১৯৭১ সালের ১৮ নভেম্বর। তবে মোক্তার বিশ্বাসের ছেলে আয়ুব বিশ্বাসের এনআইডি কার্ডে জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯৬৭ সালের ১৮ মার্চ। সে হিসেবে বাবার সাড়ে চার বছর আগে ছেলের জন্ম হয়েছে।

আয়ুব বিশ্বাস বলেন, আমার ভোটার আইডিতে জন্ম তারিখ বাবার বয়সের থেকে অনেক বেশি হয়ে গেছে। জানি না কীভাবে এমনটা হলো। এ নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। এ আইডিটি দিয়ে কোনও কাজ করা যাচ্ছে না। সংশোধন করতে হবে, কিন্তু তাতেও নাকি পদে পদে হয়রানি।

এ প্রসঙ্গে আলফাডাঙ্গা উপজেলা নিবার্চন কর্মকর্তা শামীম আহমাদ জানান, ২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন, তাদের তথ্যগত ত্রুটির কারণে এ ধরনের সমস্যা হতে পারে। তবে সংশোধনের সুযোগ আছে। যারা সংশোধনের আবেদন করেছেন তাদের সংশোধন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
স্মার্টকার্ড প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত 
অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি
এনআইডির তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার ইসির দুজন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম