ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৫ কিলোমিটারে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৬:৪৩আপডেট : ১৩ জুন ২০২১, ১৬:৪৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়িতে আগুন লাগা ও পরিবহনের চাপ বেশি থাকায় যানজট লাগে। এতে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। রবিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। আবার মাঝে মাঝেই গাড়ি আটকে যাচ্ছে। তবে পুলিশ সদস্যরা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

এর আগে শনিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৯ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের চেষ্টায় পরিবহন দুটি সরানোর পর যানবাহন চলাচল শুরু হয়।

দুর্ঘটনার পরই সেতুর দুই পাড়ে টোল আদায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে মহাসড়কে যানজট লেগে যায়। এতে সকাল থেকে মহাসড়কে গাড়ি থেমে থেমে চলাচল করছে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, সকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ভূঞাপুর লিংক রোড পর্যন্ত পরিবহনের ধীরগতি রয়েছে। তবে কোথাও গাড়ি আটকে নেই।’

/এএম/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম