লকডাউন হচ্ছে টাঙ্গাইলের তিন উপজেলা

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জুন ২০২১, ০৮:৪৬আপডেট : ১৫ জুন ২০২১, ০৮:৪৬

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে শনিবার বা রবিবার থেকে টাঙ্গাইলের তিন উপজেলায় সর্বাত্মক লকডাউন দেওয়া হতে পারে। জেলার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তিন উপজেলার মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর। সোমবার (১৪ জুন) বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, ‘আগামী শনিবার আবার বৈঠক আছে। যদি দেখা যায় এই তিন উপজেলায় করোনা শনাক্তের হার বৃদ্ধি অব্যাহত রয়েছে, তাহলে লকডাউনের ঘোষণা আসবে। সে অনুযায়ী রবিবার থেকে লকডাউন হতে পারে। আর যদি করোনা শনাক্তের হার কমে তাহলে লকডাউন হবে না।’

জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিঞা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে টাঙ্গাইলে গত সোমবারের তথ্যানুযায়ী একদিনে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৩২ জন। আর এদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৫ জনের।

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি