ফতুল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো রিকশার ২ যাত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২১, ২০:৫৬আপডেট : ১৯ জুন ২০২১, ২০:৫৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) বিকেল ৩টায় ফতুল্লার মাসদাইর আমানা গার্মেন্টস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। তারা শহরের টানবাজার সুতার গদিতে লেবারের কাজ করেন।

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি ও চালক রাসেলকে (৩৫) আটক করা হয়েছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনজন আহত হয়। পরে তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি অটোরিকশাচালক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের