এখন রেলপথ ধরে হেঁটে পার হওয়া যাবে পদ্মা সেতু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২১, ২০:৫৫আপডেট : ২০ জুন ২০২১, ২০:৫৫

পদ্মা সেতুর রেলপথের সব স্ল্যাব বসানো সম্পন্ন হয়েছে। এর ফলে রেলপথ ধরে এখন হেঁটে মূল সেতু পার হওয়া যাবে। রবিবার (২০ জুন) বিকাল ৪টায় ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর স্ল্যাব দুটি বসানোর মধ্য দিয়ে শেষ হয় সেতুর নিচতলার সব স্ল্যাব বসানোর কাজ।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুতে মোট ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানোর কথা। আজ সব স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হলো।

জানা গেছে, ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর জাজিরা প্রান্তে প্রথম রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছিল। প্রায় আড়াই বছরে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হলো। রবিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মূল সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর স্ল্যাব বসানোর মাধ্যমে কাজ শেষ হয়।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, এই রেলওয়ে স্ল্যাবের ওপর রেল ট্র্যাক বসবে। তবে রেল ট্র্যাক বসানোর কাজ কবে শুরু হবে তা প্রকল্প পরিচালক বলতে পারবেন। আর রেল ট্র্যাকের পাশ দিয়ে গ্যাস পাইপসহ অন্যান্য ইউটিলিটি লাইন পরিবহন করা হবে।

এদিকে, রোডওয়ে স্ল্যাব বসানোর কাজও চলছে। মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে এ পর্যন্ত দুই হাজার ৬৮৯টি রোডওয়ে স্ল্যাব বসানো শেষ হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের আরও বলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ সব রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হবে।

গত ১ জুনের প্রগ্রেসিভ রিপোর্ট অনুসারে মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৮৮ দশমিক ৬৩ ভাগ। পদ্মা সেতু পকল্পের সার্বিক অগ্রগতি ৮৬ ভাগ।

/এএম/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম