বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে এলেঙ্গা রিসোর্টের কর্মচারীরা

টাঙ্গাইল প্রতিনিধি
২২ জুন ২০২১, ২২:৫৮আপডেট : ২২ জুন ২০২১, ২২:৫৯

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টের কর্মচারীরা। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে রিসোর্টের অর্ধশত কর্মচারী কর্মবিরতি পালন করছেন। রিসোর্ট ম্যানেজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

জানা যায়, অন্তত ৫২ জন কর্মচারী তাদের দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে মূল গেইটে অবস্থান নিয়েছেন। এ সময় রিসোর্ট ম্যানেজার তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিতে চাপ প্রয়োগ করেন।

রিসোর্টের সিকিউরিটি ইনচার্জ ফয়েজ উদ্দিন বলেন, হঠাৎ আমাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন। এটিও না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও তারা কর্ণপাত করেনি। তাই কর্মবিরতি দিতে বাধ্য হয়েছি।

হাবিবুর রহমান নামের এক কর্মচারী বলেন, আমি ১৮ বছর ধরে চাকরি করি। আমার বেতন চার হাজার ৭০০ টাকা। দুই মাসের বেতন সাত মাসের সার্ভিস চার্জ বকেয়া আছে। করোনার সময় এ বেতন দিয়ে আমাদের সংসার পরিচালনা করা খুবই কষ্টকর।

রিসোর্টের বর্তমান মালিকের বৈধ কোনও কাগজপত্র নেই বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে।

এলেঙ্গা রিসোর্টের ম্যানেজার ফখরুল ইসলাম সাংবাদিক বলেন, কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে।

রিসোর্ট পরিচালনার বৈধ কাগজপত্র আছে কি না- এমন প্রশ্নের জবাবে ম্যানেজার বলেন, বিষয়টি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘গত মে মাসে রিসোর্ট কর্তৃপক্ষকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। সর্বশেষ কীভাবে তারা রিসোর্ট পরিচালনা করছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী