চীনা প্রকৌশলীকে খুঁজতে ২ ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২১, ০১:৩৮আপডেট : ২৩ জুন ২০২১, ০১:৪৯
image

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত ঝাও (২৫) নামে এক চীনা প্রকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তবে তাকে উদ্ধারে নিকটস্থ শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে যেতে সর্বোচ্চ আধাঘণ্টা লাগার কথা থাকলেও দুই ঘণ্টা পর তারা সেখানে পৌঁছেছে।

দেরির কারণ হিসেবে তারা জানিয়েছে, নিজেদের নৌকা না থাকা।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আমি কিছুক্ষণ আগে নদীর পাড়ে এসেছি। ঢাকা থেকে ডুবুরি এলে সকালে উদ্ধার কাজ করা হবে। কারণ রাতের বেলা কাজ করা যায় না।

তারা ঘটনাস্থলে দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে একটি নৌকা ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আমাদের তো বোট নেই। একটা বোট ব্যবস্থা করে দিতে পারবেন? আমরা স্থানীয় থানাকেও জানিয়েছি। কিন্তু তাদেরও বোট নেই। তবে নৌপুলিশ তাদের বোট নিয়ে নদীতে নিখোঁজ চীনা নাগরিককে খুঁজেছে।

প্রসঙ্গত, ওই চীনা প্রকৌশলী মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী