ফেরিতে পা ফেলার জায়গা নেই, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২১, ১৪:২৮আপডেট : ২৭ জুন ২০২১, ১৪:৩৭

করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ স্থান ত্যাগ না করার কথা বলা হলেও বরাবরের মতো এবারও তা মানা হয়নি। সীমিত পরিসরে লকডাউনের মধ্যেই কঠোর লকডাউনের ঘোষণায় অন্যান্যবারের মতো রাজধানী ও আশপাশের এলাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। এতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে চাপ বেড়েছে যাত্রীদের।

রবিবার (২৭ জুন) সকাল থেকেই উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। তবে দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের চাপ ছিল অনেক বেশি।

ফেরিতে সাধারণ যাত্রীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার কোনও বালাই ছিল না অভিযোগ রয়েছে, সড়কের চেকপোস্টগুলোতে কিছুটা শিথিলতা থাকায় ঘাটে যাত্রীরা চলে আসছেন। যানবাহনের তুলনায় ফেরিগুলোতে তাই যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। ফেরিতে গাদাগাদি করে যাত্রীরা পদ্মা নদী পার হচ্ছেন। এ সময় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও চেষ্টা ছিল না।

ফেরি পারাপারের সময় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, ১৪টি ফেরি জরুরি সেবার যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে। পণ্যবাহী যানসহ প্রায় সাড়ে তিনশ’ যান শিমুলিয়া ঘাটে অপেক্ষায় আছে। নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো নদী পারাপারে একটু সময় বেশি নিচ্ছে। আবার লঞ্চ চলাচলও বন্ধ আছে। যে কারণে ঘাটে যাত্রীদের চাপ অনেক বেশি।

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী