অন্তঃসত্ত্বা হয়ে থানায় নারী শ্রমিকের মামলা

গাজীপুর প্রতিনিধি 
০৬ জুলাই ২০২১, ০৯:৩২আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৯:৩২

গাজীপুরের টঙ্গীতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোমবার (৫ জুলাই) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী শ্রমিক। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কমল চন্দ্র মল্লিক (৪০) ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের পিয়ারি মহন মল্লিকের ছেলে। ঘটনার পর থেকে কমল পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ মামলার বিবরণ দিয়ে জানান, ভিকটিম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২৬ ডিসেম্বর (শনিবার) রাতে ভিকটিমকে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন করে কমল। ঘটনার কয়েক মাস পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে অভিযুক্ত কমলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে রাজি হয়নি। 

এ ঘটনার প্রায় সাত মাস পর সোমবার (৫ জুলাই) সকালে থানায় ধর্ষণের মামলা করেন ভিকটিম। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি জাবেদ মাসুদ।

/টিটি/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম