৪৮ ঘণ্টায় হত্যা মামলার তদন্ত সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৭:০৪আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭:০৪

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নাজমা বেগম (৪০) হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ জুন আসামি মো. রফিক মিয়া পূর্ব শত্রুতার জেরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নিয়ে আসে। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসার পর তিনি মারা যান। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের স্বামী মো. ইসলাম সরদার বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, একমাত্র আসামি মো. রফিক মিয়াকে (৪২) জেলার শিবালয় থানাধীন ফেচুয়াধারা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তার দেখানো মতে হত্যার কাজে ব্যবহৃত বাঁশের লাঠিটি পুলিশ উদ্ধার করে। মূলত পূর্ব শত্রুতার জেরে সে এ হত্যাকাণ্ড ঘটায়। এছাড়া মঙ্গলবার (০৬ জুলাই) আসামি মো. রফিক মিয়া নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ আরও জানায়, হরিরামপুর থানা পুলিশ মামলাটি দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের সব কার্যক্রম সম্পন্ন করে এ অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয়।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম