সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডি আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৪:৩৫আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:০৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম ও এমডি সজীবসহ আট জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্তে কারখানা মালিকপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে সকালে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছুক্ষণ পরই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আট জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে ৫২ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করবে পুলিশ।

অবশ্য এর আগে পুলিশ সুপার জায়েদুল আলম বলেছিলেন, ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেহেতু ৫২ শ্রমিক প্রাণ হারিয়েছেন সেহেতু এটি হত্যা মামলা হবে। পুলিশ বাদী হয়ে এ মামলা করবে। মামলার পর বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।  

পুলিশ সুপার আরও বলেছিলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। আগুনের সূত্রপাত, কেন আগুন এত ভয়াবহ হলো, কেন এত শ্রমিকের প্রাণহানি ঘটেছে, কেনই বা আগুন লাগার পর শ্রমিকরা কারখানা থেকে বের হতে পারেননি। এটি দুর্ঘটনা, নাকি নাশকতা সবই তদন্ত করে উদঘাটন করা হবে।

প্রসঙ্গত, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয় তলা ভবনটিতে তখন প্রায় চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়কিকরণের প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে। 

প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে কারখানার ভেতর থেকে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে, আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়। সবমিরিযে এ পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে। কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু, কারণ বিয়ে?
মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানোই ভালো: আয়েশা খান
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
সর্বশেষ খবর
বাংলাদেশে ভারতের সফর নিয়ে যা জানা গেলো 
বাংলাদেশে ভারতের সফর নিয়ে যা জানা গেলো 
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
ওয়াই-ফাইয়ের গতি কম? যে উপায়ে বাড়াতে পারেন
ওয়াই-ফাইয়ের গতি কম? যে উপায়ে বাড়াতে পারেন
বিপিএল কি হচ্ছে?  
বিপিএল কি হচ্ছে?  
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়