ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ০৯:৪৬আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৯:৪৬

ঈদুল আজহাকে সামনে রেখে লকডাউন শিথিল করায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সড়কে গণপরিবহনের চাপ বাড়ায় গত কয়েকদিন ধরে ভোররাত থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপে রবিবার (১৮ জুলাই) ভোর থেকেই মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এছাড়াও উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু ঢাকায় নিতে গিয়েও ভোগান্তিতে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা।

জানা গেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই এ সড়কের যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে গণপরিবহন খুলে দেওয়ার পর থেকেই এ সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। আজও মহাসড়কের টাঙ্গাইল অংশের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কিছুটা জট ছুটলেও আবার থেমে যাচ্ছে, এভাবেই চলছে গাড়ি। 

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও কোরবানির পশু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। তবে ঢাকামুখী যানবাহনের চাপ অনেকটাই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 এদিকে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি পরিবহন, দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহনগুলো চলাচলে বাঁধাপ্রাপ্ত হওয়াকে দায়ী করছে পুলিশ প্রশাসন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে গাড়ি তিনগুণ বেড়ে গেছে। গতকালও সারাদিন মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতূপূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল। আজও যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের