ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১৮:৫২আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:০০

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। রবিবার (১৮ জুলাই) সকাল থেকে দুই মহাসড়ক দিয়ে যানজটহীন যাতায়াত করছে ঈদে ঘরমুখো মানুষ। তবে সাইনবোর্ড, কাঁচপুর, মদনপুর ও মেঘনাঘাট টোল প্লাজায় মাঝে মাঝে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এসব পয়েন্টে পার হতে প্রতিটি গাড়ির ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত সময় লাগছে।

সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পথচারী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই ফুটওভার ব্রিজের দুইটি খুঁটি মহাসড়কের মাঝামাঝি পড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকামুখী এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রবেশ করতে সিগন্যাল দিয়ে যানবাহন ছাড়তে হচ্ছে। তবে দুপুরের দিকে যানবাহনের চাপ কম থাকায় অনেকটা স্বস্তিতেই সাইনবোর্ড পার হয় গণপরিবহনসহ অন্যান্য যান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এসেও সিগন্যালে আটকাতে হচ্ছে। জয়েদেবপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে) সড়ক দিয়ে শত শত পণ্যবাহী ট্রাক এসে মহাসড়কে উঠছে। এছাড়া মদনপুর সড়কের পাশেই বসেছে গরুর হাট। এ হাটে প্রতিনিয়ত গরুবাহী ট্রাক প্রবেশ করছে। এজন্য কিছুক্ষণ পর পরই মহাসড়কে সিগন্যাল দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী যানবাহনকে আটকে থাকতে হচ্ছে। প্রতিটি সিগন্যালে প্রায় আট থেকে ১০ মিনিট আটকে থাকতে হচ্ছে।

নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই

মেঘনা টোল প্লাজায় সকাল থেকে কোনও যানজট সৃষ্টি হয়নি। গাড়ি এসে স্বাভাবিক নিয়মে টোল পরিশোধ করে দ্রুত সময়ে চলে যাচ্ছে। কাঁচপুর সেতু পার হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপেক্স সিনহা গার্মেন্টস কারখানার সামনে এবং রূপসী মোড় থেকে বরপা পর্যন্ত যানজট নেই। গত কয়েকদিন এই রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও আজ অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা।

নরসিংদী রোডের বাসচালক আলম সরকার জানান, গত কয়েকদিন ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে বরপা পর্যন্ত যানজট থাকলেও আজ তেমন যানজট নেই। মাঝে মাঝে জটলা তৈরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তা সচল হয়ে আসছে।

আরেক চালক মনোয়ার হোসেন জানান, চালকদের আগে যাওয়ার প্রবণতা এবং উশৃঙ্খল গাড়ি চালানো যানজটের জন্য অনেকটা দায়ী। সাইনবোর্ডে ফুটওভার ব্রিজের খুঁটি পড়ায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এখানে সব পরিবহনকে সিগন্যালে আটকে থাকতে হচ্ছে।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট দুই মহাসড়কে সকাল থেকে যানবহনের চাপ বেশ ভালো ছিল। দুপুরের পর থেকে চাপ কিছুটা কমে এসেছে। 

তিনি আরও বলেন, সাইনবোর্ড ও মনদপুর পয়েন্টে চার রাস্তার মোড়। এ কারণে এখানে যানবাহনের চাপ বেড়ে গেলে সিগন্যাল দিয়ে গাড়ি পাস করতে হয়। তাই যানজট হয় কিছুটা। কিন্তু আজ সকাল থেকে দুই মহাসড়কই স্বাভাবিক আছে। শুধু মদনপুর পয়েন্টে সিগন্যাল দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের