ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৭ কিলোমিটারে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ০৯:২০আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৯:২০

ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করায় নাড়ির টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। এতে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্যান্য দিনের মতোই ভোর থেকে জটের সৃষ্টি হয়। 

সোমবার (১৯ জুলাই) ভোর থেকে মহাসড়কের রসুলপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলছে। আবার কোথাও থেমে থেমে জটের সৃষ্টি হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গমুখী সাধারণ যাত্রীরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। তবে কোথাও জট নেই।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার বলেন, ‘টাঙ্গাইল অংশে যানজট নিরসনের জন্য ৬০৩ জন পুলিশ মহাসড়কের কাজ করছে। এর বাইরেও প্রায় ২০০ হাইওয়ে পুলিশ কাজ করছে।’

এরআগে, গত কয়েকদিন ধরেই এই সড়কে ভোর থেকে যানজট দেখা দিচ্ছে। শনিবার ১৫ কিলোমিটার এবং রবিবার ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। ভোরের এই জট স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়। ঈদের আগে পরিস্থিতি এভাবেই চলবে বা আরও খারাপ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

/টিটি/  
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী