শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদুল আজহা উদযাপন (ভিডিও)

শরীয়তপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১২:৪০আপডেট : ২০ জুলাই ২০২১, ১৬:৩৭

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার ৫০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের লক্ষাধিক মানুষ।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ সেলিম শাহ নূরী আল সুরেশ্বরী।

 

তিনি জানান, সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ছয়টি উপজেলার ৫০ গ্রামের লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের লক্ষাধিক মানুষ

সুরেশ্বরী (রা.) অনুসারীরা জানায়, সুরেশ্বর দরগা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। 

সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর শাহ নূরে কামাল সুরেশ্বরী বাংলা ট্রিবিউনকে জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকি। আজ ঈদুল আজহা উদযাপন করছি। সুরেশ্বর দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় দেড় কোটি মুসলমান মঙ্গলবার ঈদের নামাজ আদায় করেছেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা থাকায় সীমিত আকারে মসজিদে মসজিদে নামাজ আদায় করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম