সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ আর নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ০০:৩৩আপডেট : ২৩ জুলাই ২০২১, ০০:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার(২২ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত জানান, শুক্রবার (২৩ জুলাই) বাদ জুমা মোগড়াপাড়া এইচ জি এস হাই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

মোশাররফ হোসেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং দুইবার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়াম্যান ছিলেন। তিনি তিন যুগের বেশি সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী